শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সহপাঠীকে কুপিয়ে জখম করলো ছাত্রলীগ নেতা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সহপাঠীকে কুপিয়ে জখম করলো ছাত্রলীগ নেতা
৯৯৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সহপাঠীকে কুপিয়ে জখম করলো ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে এক সহপাঠীকে কুপিয়ে জখম করলো স্কুল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চরফলকন উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ তারেক ও তার আরেক সহযোগী রাশেদকে আটক করেন। তারেক হাজিরহাট ইউনিয়নের সফিক ব্যাপারীর ছেলে। এ ঘটনায় আহত মাসুম বিল্লার বাবা মো জাহাঙ্গীর হোসেন আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক থানায় অভিযোগ দেন।

জানা যায়, চলতি মাসের প্রথম সপ্তাহে চরফলকন উচ্চ বিদ্যালয়ে এস এস সির টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় একশ’ ১২জন শিক্ষার্থীর মধ্যে ৩৭জন ফেল করে। ওদের মধ্যে ছাত্রলীগ নেতা তারেক ও তার সহযোগী রাশেদও ফেল করে। পরে ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে ফেল করা ৩৭ জনের পুনঃরায় ইংরেজি ও অঙ্ক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গত কাল বুধবার ইংরেজি পরীক্ষা শুরু হলে তারেক তার মন মত পরীক্ষা দেয়। যথারীতি বৃহস্পতিবার সকালে তারেক হলে ঢুকে পিছনের বেঞ্চে গিয়ে তার আরেক সহপাঠী মাসুম বিল্লাহকে ওই বেঞ্চ থেকে উঠে গিয়ে তাকে জায়গা দিতে বলে। মাসুম তাকে অন্য বেঞ্চে বসতে বলাতে সে মাসুমকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এক পর্যায়ে তারেক তার পেন্টের পকেট থেকে ছুরি বের করে মাসুমকে কোপাতে যায়। ওই সময় তার কর্মকাণ্ডে শিক্ষকসহ সকল শিক্ষার্থী আতঙ্কিত হয়ে পড়ে।এক পর্যায়ে সবাই তাকে ধরার চেষ্টা করলে আরেক সহপাঠী জাহিদ বিন সাবিদকে তারেক কুপিয়ে জখম করে। পরে শিক্ষকরা তাকে রুমে আটকিয়ে রেখে পুলিশকে খবর দেয়।

চরফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের জানান, আমরা পরীক্ষা নিচ্ছি। কোন কিছু বুজে উঠার আগেই তারেক ছুরি নিয়ে হলের সবাইকে কোপাতে যায়। এ সময় রাশেদও তার পক্ষ নেয়। তাদের আচরণে শিক্ষার্থীসহ আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। পরে পুলিশকে অবহিত করলে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এরা এর আগে একাধিকবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে ঝামেলা করেছে। তাদের কারণে সবাইকে আতঙ্কে থাকতে হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ দুই জনকে আটক করেছে। এ ঘটনার এক শিক্ষার্থীর বাবা অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ