শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত
৭৮৯ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, কমলনগর থানা ও উপজেলা আওয়ামী লীগ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে হাজিরহাট উপকূল কলেজ মাঠে আলোচনা সভা ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, এড মাহবুবুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ইস্কান্দার মির্জা শামিম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুরুল আমিন রাজুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন আযম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম দোলন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, ফয়সাল আহমেদ রতন, সাহেবের হাট সাধারণত সম্পাদক মাস্টার আবুল খায়ের, যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরণ ও ওমর ফারুক সাগর প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎

আর্কাইভ