শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে সড়ক দুর্ঘটনায় কমলনগরের যুবকের মৃত্যু, আহত-১
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমানে সড়ক দুর্ঘটনায় কমলনগরের যুবকের মৃত্যু, আহত-১
১০১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওমানে সড়ক দুর্ঘটনায় কমলনগরের যুবকের মৃত্যু, আহত-১

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর) : ওমানে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের কমলনগরের মো. আহাদ (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় মো. ছিদ্দিক (৩২) নামের আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ সময় সকাল ১০ টার দিকে ওমানের আল আরাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আহাদ কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত সিদ্দিক একই গ্রামের আবু তাহেরের ছেলে। আহাদ ও ছিদ্দিক তারা মামাতো-ফুফাতো ভাই।

বৃহস্পতিবার দুপুরে নিহত আহাদের মামা স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, আহাদ ও ছিদ্দিক দু’জনে ওমানে রংমিস্ত্রির কাজ করে। সকালে রং কেনার জন্য তারা ওমানের আল আরাকী থেকে ইবরি শহরে যাচ্ছিল। এসময় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলে আহাদ মারা যায়। গুরুতর আহত হয় ছিদ্দিক। তার অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে তার চিকিৎসা চলছে।

ওমানের বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে ক্ষতিপুরণসহ দ্রুত আহাদের লাশ দেশে আনার ব্যবস্থা ও আহত ছিদ্দিকের সুচিকিৎসার জন্য প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের কাছে দাবি করছেন তাদের পরিবার।





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

আর্কাইভ