শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইন নয়; এটা সরকারের সুরক্ষার আইন : আ স ম রব
প্রথম পাতা » চট্টগ্রাম » ডিজিটাল নিরাপত্তা আইন নয়; এটা সরকারের সুরক্ষার আইন : আ স ম রব
৮০৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল নিরাপত্তা আইন নয়; এটা সরকারের সুরক্ষার আইন : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, সরকারের বিরুদ্ধে কোন কথা বললে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে হয়রানি করা হচ্ছে। এটা ডিজিটাল নিরাপত্তা আইন নয়; সরকারকে সুরক্ষার আইন। এভাবে আর বেশি দিন টিকে থাকতে পারবেন না। বিনাভোটে দুই মেয়াদে সরকারে থেকে দেশকে নরকে পরিনত করে রেখেছে। সারা দেশে আগুন জলছে। এ আগুনেই সরকারের পতন ঘটবে। সারা বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আগামী নির্বাচন নিয়ে সরকার যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হবে না। দেশকে রক্ষা করতে জাতীয় সরকারের বিকল্প নেই। বৃহস্পতিবার বিকেলে উপজেলা জেএসডি’র উদ্যোগে হাজীগঞ্জের নিজ বাড়িতে  ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে তিনি এ সকল কথা বলেন।

জনাব রব বলেন,  এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য মুক্তিযুদ্ধ করেছি। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে মুক্তিযুদ্ধ আজ প্রশ্নবিদ্ধ। আমি ক্ষমতা চাই না। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আরেকটা মুক্তিযুদ্ধ হবে। এ যুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আসুন দলমত নির্বিশেষে নিজেদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধ হই। দেশকে এ জালিম সরকারের হাত থেকে রক্ষা করা সকলের ইমানি দায়িত্ব হয়ে পড়েছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই।

রামগতি উপজেলা জেএসডি’র সভাপতি মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক লোকমান হেসেন বাবলু’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন, জেএসসি কেন্দ্রিয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব, কমলনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড সৈয়দ মোহাম্মদ শামছুল ইসলাম, কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক চরলরেন্স ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন, রামগতির বিএনপি নেতা সাইদুল বারি মির্জা, যুবপরিষদের সভাপতি মো. হান্নান হাওলাদার ও স্বেচ্ছাসেবক পরিষদের আহবায়ক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ