শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কন্যা শিশুকে আছড়ে হত্যা, বাবা গ্রেপ্তার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কন্যা শিশুকে আছড়ে হত্যা, বাবা গ্রেপ্তার
৭৩৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে কন্যা শিশুকে আছড়ে হত্যা, বাবা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীর সাথে ঝগড়া করে তিন মাসের কন্যা শিশুকে আছড়ে হত্যা করেছে বাবা। এ ঘটনায় বুধবার রাতে শিশুর মা নুপুর বেগম বাদি হয়ে মামলা করলে পুলিশ বাবা শাকিলকে গ্রেপ্তার করেন। এর আগে ওই দিন দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডর দেলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে হয়। এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়। বুধবার দুপুরে নুপুর তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো. শাকিল বাধা দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শাকিল তার শিশু কন্যা সামিয়াকে স্ত্রী নুপুরের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেয়। এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, স্ত্রীর সাথে ঝগড়া করে শাকিল তার কন্যা শিশুকে আছাড় দেয়। এতে শিশু সামিয়ার মাথায় রক্তক্ষরণ ও পাঁজরের হাড় ভেঙে যায়। ঘটনার পর শাকিলকে গ্রেপ্তার করা হয়েছ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ

আর্কাইভ