মঙ্গলবার ● ৯ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ছাত্রদল নেতার বাবার ইন্তেকাল
কমলনগরে ছাত্রদল নেতার বাবার ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) :লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের মধ্য হাজী বাড়ির কৃতি সন্তান ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য নিয়াজ মাহমুদের বাবা হাজী আবদুল বাকি. (মুরাদ মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ দিন কিডনীজনিত সমস্যা ভুুগছিলেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। আগামী কাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিপারিক সূত্রে নিশ্চিত করেছেন।
এদিকে মুরাদ মিয়ার মৃত্যুতে জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আব্দুর রব, স্থানীয় সংসদ সদস্য মেজর (অব:) আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী, উপজেলা আ’লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাষ্টার, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক ইউছুফ আলী মিঠুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোক সন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 