শুক্রবার ● ৯ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
কমলনগরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতা, নারায়নগঞ্জের যুবদল নেতাকে গুলি করে হত্যা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপি বিক্ষোভ সমাবেশ করে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাসভবনের সামনে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা এম দিদার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু।
সমাবেশ শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সাবেক এমপি’র কেন্দ্রীয় বিএনপি নেতা এবিএম আশরাফ উদ্দিন নিজান। এদিকে সমাবেশে আসার পথে যুবদল- ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা করে আওয়ামী লীগের লোকজন । হামলায় যুবদল নেতা কামাল পাটোয়ারী, আওলাদ হোসেন, ছাত্রদল নেতা মোহাম্মদ উল্লাহ শিহাব ও মাইনউদ্দিন আহত হয়।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 