শনিবার ● ২৩ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি
কমলনগরে গ্রামীণ ব্যাংকে দুর্ধর্ষ চুরি
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংকে চুরির ঘটনা ঘটে।
চোরের দল ব্যাংকের তালা ভেঙ্গে কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীলের দু’টি মোটরসাইকেল নিয়ে যায়।
গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. তাজল ইসলাম খাঁন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের তালা ভেঙ্গে দুইজন কর্মকর্তার দু’টি ব্যক্তিগত
মোটরসাইকেল চুরি করা হয়েছে। রাতে ব্যাংকে টাকা রাখা হয় না, ব্যাংকের টাকা কিংবা অন্য কোনো মালামাল চুরি হয়নি।
কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ব্যাংকের নিচ তলার গেট ও রুমের দরজার তালা ভেঙ্গে দুইটা মোটরসাইকেল নিয়ে যায় চোর। এই ঘটনায় তারা ব্যক্তিগতভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 