শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে আওয়ামীলীগ সভাপতির গাড়িতে হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে আওয়ামীলীগ সভাপতির গাড়িতে হামলা
১৪৩৫ বার পঠিত
বুধবার ● ২৭ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগঞ্জে আওয়ামীলীগ সভাপতির গাড়িতে হামলা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
---

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সফিক মাহমুদ পিন্টুর প্রাডো গাড়িতে হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনের  এ ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ভাংচুর হলেও কেউ আহত হননি।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি পিন্টু রামগঞ্জ থেকে ভাটরা ইউনিয়নে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য তছলিম হোসেন, দল্টার আওয়ামী লীগ নেতা মনির হোসেন মাস্টার ও গাড়ি চালক ছিলেন। এরআগে তিনি রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটওয়ারীর নৌকা মার্কা প্রচারণায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনে পৌঁছলে দূবৃত্তরা পিন্টুর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এতে গাড়ির পেছন ও পাশের গ্লাস ক্ষতিগ্রস্থ হয়।
জানতে চাইলে আওয়ামী লীগ নেতা সফিক মাহমুদ পিন্টু বলেন, কে বা কারা আমার গাড়িতে হামলা করেছে অন্ধকারের কারণে দেখিনি। ৫/৬ টি মোটর সাইকেল ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী হঠাৎ আমার গাড়ির পথ প্রতিরোধ  করে ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্থ হয়েছে।
গাড়িতে হামলার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসময় ফাঁকা গুলির ঘটনাও ঘটে। তবে কেউ আহত হইনি। বিষয়টি নিয়ে অজ্ঞাত  ১০/১২ জনকে আসামি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, রাজনৈতিক দ্বন্দ্বের জের ধরে গাড়িতে হামলার ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ