শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জাতীয় » ‘জাতীয় সরকার’ই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে : আ স ম রব
প্রথম পাতা » জাতীয় » ‘জাতীয় সরকার’ই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে : আ স ম রব
১২২৪ বার পঠিত
শুক্রবার ● ৮ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘জাতীয় সরকার’ই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

লক্ষ্মীপুর :ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ঙ্কর পদক্ষেপ। কর্তৃত্ববাদকে সরকার গণতন্ত্রের উপরে স্থান দিয়েছে। দিনের ভোট রাতে নেয়ার অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেয়ার অদ্ভুত প্রচেষ্টা রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার এবং টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাক সর্বস্ব চাতুরী হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না। মুক্তিযুদ্ধের মৌলিকত্ব অনুধাবনে সরকারের চরম ঘাটতি রয়েছে।
বিদ্যমান শাসন কাঠামোর পরিবর্তন ও সংস্কার ছাড়া ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শাসন প্রক্রিয়া এবং সমাজদেহে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্বৃত্ত কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছে তা পরিবর্তন করার জন্য জাগরণের প্রয়োজন। জাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করতে না পারলে সুষ্ঠু নির্বাচনেও রাষ্ট্রক্ষমতা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে যেতে পারে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই ‘জাতীয় সরকার’ গঠন করতে হবে। আন্দোলনকারী শক্তিসমূই ঐক্যমতের ভিত্তিতে গঠন করবে ‘জাতীয় সরকার’।
লক্ষ্মীপুর শহরস্থ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব রব উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
অধ্যক্ষ মনসুরুল হক এর সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা জেএসডি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা জেএসডি’র কার্যকরী সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশিদ বাবুল, আবুল হাসেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এম এ খায়ের, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হাজী আকবর হোসেন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন বাবলু প্রমুখ।





জাতীয় এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ