শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যু দন্ড
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যু দন্ড
১৫৮১ বার পঠিত
বুধবার ● ৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে স্ত্রী হত্যার দায়ে যুবকের মৃত্যু দন্ড

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রী রুবিনা আক্তারকে হত্যার দায়ে স্বামী মো. লিটনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম আসামি লিটনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। জেলা জজ আদালতের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত মো. লিটন (২৯) কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের উত্তর চাকাদিরা গ্রামের মৃত মোছলেহ উদ্দিনের ছেলে।
নিহত রুবিনা (১৭) একই এলাকার চৌধুরী মাঝির মেয়ে। হত্যাকাণ্ডের প্রায় ছয় মাস আগে ফুফাতো ভাই ইটভাটা শ্রমিক লিটনের সঙ্গে তার পরিবারিকভাবে বিয়ে হয়।
আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল বিকেলে কমলনগর থানা পুলিশ গৃহবধূ রুবিনা আক্তারের মরদেহ তার স্বামী লিটনের বাড়ি থেকে উদ্ধার করে। রুবিনা গলায় ফাঁস দিয়েছে বলে পরিবারের লোকজন প্রচার করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওই সময় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।
ময়নাতদন্তের প্রতিবেদন বলা হয় রুবিনাকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের ৮ জুলাই কমলনগর থানা পুলিশের পিএসআই মো. মোশাররফ হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এতে রুবিনার স্বামী মো. লিটনকে অভিযুক্ত করা হয়। পরদিন তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হলে লিটন ঘটনার সত্যতা স্বীকার করেন।
৯ জুলাই লিটন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তিনি স্বীকার করেন, পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে একটি আমের ডাল দিয়ে তার স্ত্রীর মাথায় আঘাত করেন। এতে তিনি মারা গেছেন ভেবে গলায় দড়ি পেঁচিয়ে আম গাছের ডালের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যান তিনি।
একই বছরের ৩১ আগস্ট কমলনগর এসআই অনিমেষ মন্ডল তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ