শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন আ’লীগ নেতা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন আ’লীগ নেতা
২১১৪ বার পঠিত
মঙ্গলবার ● ২২ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সরকারি জায়গা দখল করে মাটি ভরাট করছেন আ’লীগ নেতা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে বাবু সমীর চন্দ্র দাস নামের এক আওয়ামীরীগ নেতার বিরুদ্ধে। উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বেঁড়ির পাড়ের প্রায় ৪শতাংশ জায়গা দখল করে মাটি ভরাট করছেন তিনি । এছাড়াও ওই জায়গায় ইউনিয়ন পরিষদ থেকে ওই এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিত করতে একটি টিউবওয়েল বসানো হলেও তা উঠিয়ে ফেলা হয়েছে। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাবু সমীর চন্দ্র দাস চরকাদিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বলে জানা যায়।

জানা যায় চরকাদিরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডালিম কুমার দাস থেকে সমীর সামন্য কিছু জমি ক্রয় করেন। পরে ওই জায়গা মাটি দিয়ে ভরাট করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৪শতাংশ জায়গাও দখল করে ফেলেছেন তিনি।

 সরেজমিন গিয়ে দেখা যায়, বাহির থেকে ট্রাক্টরট্রলি করে মাটি এনে তিনি জায়গা ভরাট করছেন। এলাকার সাধারণ মানুষের সুপেয় পানি নিশ্চিত করণের জন্য ওই জায়গায় বসানো টিউবওয়েলটি তিনি বেঁড়ির পূর্ব  পাশে বসিয়ে রেখেছেন।

স্থানীয় ইউপি সদস্য হারুনুর রশিদ জিন্না ভূঁইয়া জানান, এ এলাকার মানুষের পানির চাহিদা মেটানোর জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি টিউবওয়েল বসানোর ফলে মানুষের পানির জন্য কোন কষ্ট করতে হয়নি কিন্তু সমীর সরকারের এ জায়গা বসানো টিউবওয়েল উঠিয়ে দিয়ে জায়গাটি দখল করে ফেলেছেন। এতে সাধারণ মানুষের পানির সংকট দেখা দিয়েছে।

এ দিকে বাবু সমীর চন্দ্র দাস বলেন, আমি পিছনের জায়গাটি ক্রয় করে মাটি ভরাট করছি। পিছনের জায়গা ভরাট করতে হলেতো সামনের জায়গাও ভরাট করতে হবে।

এ বিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ওই এলাকায় আমি লোক পাঠিয়েছি। সরকারের জায়গা যেন দখল না হয় এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।

কমলনগর উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) পুদম পুষ্প চাকমা বলেন, দখলের বিষয়ে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ