শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের মেঘনায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের মেঘনায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ
১১৯৮ বার পঠিত
রবিবার ● ৭ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরের মেঘনায় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ

লক্ষ্মীপুর সংবাদদাতা

 

---

কমলনগরে মেঘনা নদীতে মাছ ধরার সময় নৌকা ডুবে বাবা-ছেলে নিখোঁজ হয়েছেন।

 

শনিবার দিবাগত রাত ৩টার দিকে মেঘনা নদীর মাতাব্বরহাট এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটে।

 

নিখোঁরা হলেন বাবা মো. নুরুজ্জামান (৫০) ও ছেলে নুর উদ্দিন (২৮)। তারা উপজেলার চর ফলকন ইনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা। এরআগে তাদের বাড়ি সাহেবেরহাট ইউনিয়নের জগবন্ধু গ্রামে ছিল।

 

নিখোঁজ নুরুজ্জামানের ভাগিনা মো.জিল্লাল জানান, রাতে তারা নদীতে মাছ ধরার সময় একটি পল্টুনের সঙ্গে ধাক্কায় ৬জনসহ নৌকা ডুবে যায়। এসময় চার জেলে সাঁতরিয়ে কূলে আসতে পারলেও বাবা-ছেলে নদীতে তলিয়ে যায়।

 

স্বজনরা জানান, ছেলে নুর উদ্দিন একটি বীমা কম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদী মাছ ধরতে যায়। কিন্তু সে সাঁতার জানতো না। ধারনা করা হচ্ছে সাঁতার না জানা ছেলে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুইজনই নিখোঁজ হন।

 

এদিকে, স্থানীয় লোকজন ও স্বজনরা রাত থেকে মেঘনা নদীর বিভিন্ন স্থানে খোঁজেও তাদের সন্ধান পায়নি।

 

স্থানীয় চর ফলকন ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল দেওয়ান বাবা-ছেলে নদীতে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ

আর্কাইভ