শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » জালিয়াতির মামলায় ইউপি সচিব কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম » জালিয়াতির মামলায় ইউপি সচিব কারাগারে
২১৩৮ বার পঠিত
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জালিয়াতির মামলায় ইউপি সচিব কারাগারে

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) :  দলিল জালিয়াতির মামলায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের সচিব মো. মিরন উদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারিক হাকিম নুসরাত জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মিরন রামগতির চরসীতার এলাকার মাজেদ ভূঁইয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চরহাসান হোসেন এলাকার ফেরদৌসি আক্তারের পক্ষ হয়ে  ইউপি সচিব মিরন উদ্দিন ১একর ১০শতাংশ জমির সহিমোহর নকল জাল করে জমা খারিজের জন্য রামগতি সহকারি কমিশনার (ভূমি) বরাবর ১২১২/২০১৯-২০তারিখে আবেদন করেন। ওই জমা খারিজে ফেরদৌসি আক্তারের নামে আবেদন হলেও  মিরন নিজের মোবাইল নম্বর ব্যবহার করেন। খবর পেয়ে জমির মালিক তার প্রকৃত দলিল নিয়ে সহকারি কমমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাসের কাছে বিষয়টি নিয়ে আপত্তি দেন।। পরে ভূমি কর্মকর্তা উভর পক্ষ তাদের প্রয়োজনী কাগজপত্র নিয়ে আসতে নোটিশ করেন।  উভয় পক্ষ তাদের প্রমানাধি নিয়ে আসলে দেখা দেখা যায় সহিমোহর নকলের ৩য় পৃষ্ঠার প্রথম প্যারায় ১৭ নম্বর লাইনে ”ও ৮৪৮/১১-১২ইং জমা খারিজ ১২২৪নম্বর খতিয়ান মূলে উক্ত জমির সহিমোহর লকলের ৫ম পতার ১ম প্যারার ৩লাইনে ”ও ১২২৪নম্বর জমাখারিজ খতিয়ানের ৫৬৩০দাগে ১.১০শতাংশ”শব্দ সন্নিবেশিত করা হয়। বিষয়টি জাল হিসেবে প্রমান হওয়ায় প্রকৃত জমির মালিক আলা উদ্দিন আহমেদ বাদি হয়ে ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সিনিয়ার জুডিশিয়াল রামগতি আদালতে মিরনসহ ৪ জনের নাম উল্লেখ করে জালিয়াতির অভিযোগে মামলা করেন। ওই মামলায় আদালত সহকারি কমিশনার (ভূমি) রামগতিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। ভূমি কর্মকর্তা তদন্ত পূর্বক জাল প্রমানিত হওয়ায় আদালতে প্রতিবেদন দেন। পরে বিষয়টি আদালত আমলে নিয়ে আসামীদের মধ্যে ফেরদৌসি আক্তার ও মিরনের গ্রেপ্তারী পরোয়ানা আর বাকি আসামীদের সমন জারি করেন। সোমবার মামলার দুই নম্বর আসামী কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের সচিব মিরন উদ্দিন নিজে আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

বাদি পক্ষের আইনজীবি জসিম উদ্দিন সুমন জানান, মামলার অভিযোগ প্রমানিত হওয়া আদালত দুই জনের গ্রেপ্তারী পরোয়ান জারি করেন। এদের মধ্যে দুই নম্বর আসামী আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারিক হাকিম নুশরাত জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ