শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৩০ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চাঁদা না দেয়ায় লঞ্চঘাট দখলের চেষ্টা, থানায় অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চাঁদা না দেয়ায় লঞ্চঘাট দখলের চেষ্টা, থানায় অভিযোগ
২০৮২ বার পঠিত
বুধবার ● ৩০ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে চাঁদা না দেয়ায় লঞ্চঘাট দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বরহাট লঞ্চঘাট সন্ত্রাসী হামলায় দখলের চেষ্টা করা হয়েছে। এঘটনায় মঙ্গলবার রাতে ওই ঘাটের ইজারাদার আবুল বাছেত খোকন বাদি হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার মোক্তার হোসেনসহ ৪জন মিলে এ ঘাট দখলের চেষ্টা করে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে করুনানগর এলাকার আবুল বাছেত খোকন বিআইডব্লিউটিএ কর্তৃক চট্টগ্রাম হতে ইজারা নিয়ে সরকারের নিয়মিত শুল্ক আদায় করে আসছেন। সর্বশেষ বাংলাদেশ আভ্যন্তরিন নৌ পরিবহন কর্তৃপক্ষ ফিরিঙ্গি বাজার চট্টগ্রাম হতে ২০২২সালের ৩০জুন পর্যন্ত নবায়ন করে ঘাটের ইজারা আদায় করছেন। কিছু দিন থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় মোবাইল ফোনে চাঁদা দাবি করে আসছে। এবং চাঁদা না দিলে যে কোন সময় ওই লঞ্চঘাট দখল করে নিবে বলে হুমকি দেয়। এতে ইজারাদার খোকন তাদের কথার কোন কর্ণপাত না করায় সোমবার দুপরে হঠাৎ চরকালকিনি ইউনিয়নের মতিরহাট এলাকার আলমগীর হোসেনের ছেলে মোক্তার হোসেন তার সহযোগী শাহজান মাঝি, আমানত উল্লাহ ও মো. মিজান দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাতাব্বরহাট ঘাটে এসে ঘাট তাদের বলে দখলের চেষ্টা করে। এতে স্থানীয় লোকজন এগিয়ে আসলে তারা হুমকি দমকি দিয়ে চলে যায়।

মাতাব্বরহাট লঞ্চঘাটের ইজারাদার আবুল বাছেত খোকন জানান, দীর্ঘদিন থেকে তিনি সরকারের নিয়মিত শুল্ক চার্জ আদায় ঘাট ইজারার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু অভিযুক্তরা তাকে বিভিন্ন সময় মোবাইলে চাঁদা দাবি করে আসছে। “আমি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা আমার ঘাট দখলের পায়তারা করে।”

এদিকে মোক্তার হোসেনের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করা হলেও সে ফোন রিসিভ করেননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, দু’পক্ষই কিছু কাগজপত্র নিয়ে ঘাট তাদের দাবি করতেছে। এক পক্ষের একাটি লিখিত অভিযোগ তিনি পেয়েছেন। দু’পক্ষকে ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তিনি।

 

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ