শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আসম রবের রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন
কমলনগরে আসম রবের রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের রোগ মুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে শুভাকাঙ্ক্ষী মহল এ দোয়ার আয়োজন করেন। বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিমের সভাপতিত্বে এবং যুবপরিষদের যুগ্ম আহবায়ক শিব্বির মাহমুদ দেওয়ানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, বৃহত্তর রামগতি উপজেলা জেএসডির সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, জেএসডি কমলনগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নিরব, প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, আসম আবদুর রব সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নবী চৌধুরী, হাজিরহাট ইউনিয়ন জেএসডির সভাপতি খোরশেদ আলম মেম্বার, কামাল হোসেন দেওয়ান, রামগতি উপজেলা যুবপরিষদের সভাপতি হান্নান হাওলাদার, কমলনগর যুব পরিষদের আহবায়ক মাহামুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক ছবুর খান আবদুল কাইয়ুম ও আকতার হোসেন প্রমুখ।
জানা যায়, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক সাবেক ডাকসুর ভিপি আ স ম আবদুর রব দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন। তাই তার রোগ মুক্তি কামনায় এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়।





ওমানে কমলনগরের রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু
কমলনগরে সুশেন মন্ডল স্মৃতি পাঠাগারের উদ্বোধন
কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল 