সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ প্রখ্যাত আলেম মরহুম মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ সভার আয়োজন করে।
হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম প্রফেসর নুরুল ইসলাম, হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, সাবেক হাজিরহাট মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মাস্টার আলতাফ হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, চরকলাকোপা কারামতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তৈয়ব, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও মরহুমের ভাই মাওলানা বোরহান উদ্দিন বাহার, মাতাব্বনগর দারুণ সুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু ও সোনালী ব্যাংক কমলনগর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও চরবসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর মানিকের সঞ্চালনায় ওই সময় আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান বেলায়েত, হাজিরহাট উপকূল কলেজের প্রভাষক বেলাল হোসেন জুয়েল, হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমির প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান, ঝাউডগি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাইন উদ্দিন, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা সাইফ উল্লাহ হেলাল ও চরফলকন সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার ফিরোজুর রহমান প্রমুখ।
জানা যায়, মাওলানা জায়েদ হোছাইন ফারুকী ১৯৫৬ সনের মার্চ মাসে তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। শিক্ষা জীবন শেষে প্রথমে তিনি হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক পদে যোগদান করেন। পরে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন সফলতার সহিত দায়িত্ব পালন করেন। গত শুক্রবার(১৬অক্টোবর) রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে পুরো উপজেলা শোকাভিভূত। আলোচনা শেষে মরহুম মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর রুহের মাগফেরাত কামবায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।





কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 