সোমবার ● ৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ১৫শ’ ৬৮পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। সোমবার ভোরে জেলার চন্দ্রগজ ও সদর উপজেলার পার্বতীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- চন্দ্রগঞ্জ ইউনিয়নের সেকান্দর মিয়ার ছেলে আলমগীর হোসেন(৪০) ও সদর উপজেলার পর্বতীনগর খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান(১৯)।
লক্ষ্মীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন থেকে মাদক কারবারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫শ’৬৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হচ্ছে। লক্ষ্মীপুর জেলাকে মাদক মুক্ত করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি আরো জানান।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন 