শিরোনাম:
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ২৫ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
৩৭২ বার পঠিত
শনিবার ● ২৫ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে এক প্রবাসীর বসতবাড়ির বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ কেটে দখলের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার বিকেলে ভুক্তভোগী শাহাদাত হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। এর আগে ওই দিন সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজী আসলাম চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় রফিকুল ইসলাম সহ প্রায় ১০-১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা করে শতাধিক কেটে ফেলে। হামলাকারীদের আক্রমণে বাগানের নারিকেল, সুপারি, কাঁঠাল এবং একটি বিশাল বাঁশের ঝাড়সহ শতাধিক ছোট-বড় গাছ কেটে ফেলা হয়। বর্তমানে ওই বসত বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা হয়ে এবং এতে প্রায় ৫লাখ ক্ষতি হয়েছে বলে দাবি করছেন প্রবাসী শাহদাত।

থানার অভিযোগ ও স্থানীয়  সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা শাহাদাত হোসেন তার বাড়িতে ১০ শতাংশ জমি ক্রয় করে বসবাস করে আসছেন। ওই জমিটি তার ভাই আব্দুস সহিদ তার দাবি করে আসছেন। ঘটনার দিন সকালে আবদুস সহিদ বাড়াটিয়া লোকজন নিয়ে বিরোধকৃত জমির সকল গাছ কেটে ফেলেন এবং জমিতে আসলে শাহাদাতকে মেরে ফেলার হুমকি ধমকি দেন। কোন উপায় না পেয়ে শাহাদাত তার ভাই আবদুস সহিদ ভাতিজা রফিকুল ইসলামসহ ৫ জনকে অভিযুক্ত করে কমলনগর থানায় অভিযোগ দায়ের করেন।

‎এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী শাহাদাত জানান, আমি দীর্ঘদিন থেকে  আমার বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে আসছি। অভিযুক্তরা এখানে জমি পাবে বলে ভাড়াটিয়া লোকজন দিয়ে অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারীরা আমার রোপনকৃত বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছ কেটে  জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে । কোন উপায় না পেয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় প্রশাসনের আইনগত সহযোগীতা চান তিনি।

‎এ দিকে আবদুস সহিদের ছেলে রফিকুল ইসলাম  দাবি করছেন তারা ঘর কারার জন্য তাদের জমির গাছ কেটেছেন।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, গাছ কাটার বিষয় লিখিত অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ