মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
রায়পুর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা বড়িসহ মোহাম্মদ শরীফ খান(৪১) এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার চররুহিতা ইউনিয়নের পূর্বলাচ, খেজুরতলা এলাকার দুলাল কারীর ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই উপজেলার চরলামছি এলাকার মো. কালুর ছেলে।
লক্ষ্মীপুর জেলা ডিবি পুলিশের ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শরীফ দীর্ঘদিন থেকে ইয়াবা কারবারের সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান দিয়ে ১৭০পিছ ইয়াবা বড়িসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানোর চেষ্টা চলছে বলে তিনি আরো জানান।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন 