সোমবার ● ৩১ মে ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে গণধর্ষণের অভিযুক্ত ৩ আসামী গ্রেপ্তার
কমলনগরে গণধর্ষণের অভিযুক্ত ৩ আসামী গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে গণধর্ষণে অভিযুক্ত তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার গভীর রাতে গোপন সংবাদে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-একই বাড়ির হোসেন ভা-ারির ছেলে কিশোরীর চাচাতো ভাই রাজু প্রকাশ গাজী (৩২), একই এলাকার আনার উল্যাহর ছেলে কিশোরীর আপন খালু রমজান আলী (৩৫) এবং প্রতিবেশী আব্দুল আলীর ছেলে মো. ইউছুফ (৩০)।
উল্লেখ্য: গত (২৬ মে) বুধবার রাত তিনটার দিকে উপজেলার চরলরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকার এক (১৫)কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। ওই সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চাচাতো ভাই রাজু, খালু রমজান ও প্রতিবেশী ইউছুফ মুখচেপে কিশোরীকে বাড়ির পিছনে পুকুর পাড়ে নিয়ে যায়। একপর্যায়ে কিশোরীকে মুখবেঁধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের সোমবার দুপরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 