মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীরা শপথ করেছেন। সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ২মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিওতে
প্রচার করেন। এর আগে গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে মোমবাতি জালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাদিক
নেতা-কর্মীরা এ শপথ করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরাও শপথ করেন বলে জানা যায়। ওই সময় শপথ অনুষ্ঠানের ভিডিওতে তাদের বলতে শুনা যায়, ‘আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।’ ওই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এ স্লোগান দিতে থাকেন।
ভিডিওতে যাদের দেখা যায়, এদের মধ্যে চরকালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভান্ডারী, নুর ইসলামের ছেলে আবদুস শহীদ, আব্দুল হকের ছেলে আলাউদ্দিন,রুহুল আমিনের ছেলে ফয়সাল, নুরুল ইসলামের ছেলে আ. সহিদ, মো. বাহারের ছেলে মো. রনি, সফিক, আবদুল হক, ফিরোজ আলম, আবুল কাশেম, কাঞ্চন মিয়া, রুহুল আমিন বড়মিয়া, সোহেল, মো. লিটন, মাইন উদ্দিন ও বাবুলের নাম পরিচয় জানা গেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলেন। তবে তিনি খোঁজ খবর নিবেন বলে জানান।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।





কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 