শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
৪১৪ বার পঠিত
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

কাজী মুহাম্মদ ইউনুছ, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর ) :  লক্ষ্মীপুরের কমলনগরে ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসায় ইফতার ও এতিম শিক্ষার্থীসহ সকল শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।

(আজ)বুধবার উপজেলার চর লরেঞ্চ বাজার সংলগ্ন চর পাগলা গ্রামে ঐতিহ্যবাহী ‘ইকরা হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা ও ইকরা সমাজ কল্যাণ পাঠাগারের’ উদ্যেগে শতাধিক এতিম শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে এ আয়োজন করা হয়েছে।

মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ, কমলনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা কাজী মুহাম্মদ ইউনুছ, সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান, চর বসু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাংবাদিক কামরুল ইসলাম, নুর হোসেন, জামাল উদ্দিন, আ্যাডভোকেট ফখরুল ইসলাম, আ্যাডভোকেট এমরান হোসেন মুরাদ, মাস্টার হাফিজ উল্লাহ মানিক প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা উপহার হিসেবে অর্ধশতাধিক এতিম শিক্ষার্থীসহ ১২০ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, নতুন পোশাক পাঞ্জাবি, লুঙ্গি, গেঞ্জি বিতরন করা হয়।

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন সমাজের বিত্তবান গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, শিক্ষক, সাংবাদিক, ও জনপ্রতিনিধিদের নিকট প্রতিষ্ঠানটির জন্য সার্বিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎

আর্কাইভ