শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ছাত্র রাজনীতি,জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে : আ স ম রব
প্রথম পাতা » চট্টগ্রাম » ছাত্র রাজনীতি,জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে : আ স ম রব
৪১৯ বার পঠিত
শুক্রবার ● ১২ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র রাজনীতি,জনগণের স্বপ্নকে প্রাধান্য দেবে : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : ডাকসুর সাবেক সহ-সভাপতি,স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রব বলেন-ছাত্ররাজনীতি শিক্ষার পাশাপাশি জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে। এটি কখনও ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষার খেলা হতে পারে না। রাজনীতি হচ্ছে ন্যায়, শিক্ষা ও মানুষের মর্যাদার জন্য লড়াই। ক্ষমতার লড়াইকে প্রাধান্য দিলে, রাজনীতি স্বাভাবিকভাবেই স্বার্থনির্ভর ও স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। কিন্তু জনগণের স্বপ্ন ও ন্যায়কে কেন্দ্রে রাখলে, রাজনীতি হয়ে ওঠে একটি নৈতিক প্রক্রিয়া-যা সমাজের দীর্ঘমেয়াদি কল্যাণ, শিক্ষা ও গণমুখী শক্তিকে প্রসারিত করে।শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ (বৈ. স)-এর নবগঠিত কেন্দ্রীয় সংসদের সভাপতি মোসলেহ উদ্দিন বিজয় এবং সাধারণ সম্পাদক নাবিলা সুলতানা-এর নেতৃত্বে নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

ওই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন- ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের অপ্রত্যাশিত জয় এবং বিএনপি-সহ জুলাই অভ্যুত্থানপন্থী শক্তির পরাজয় শুধুমাত্র একটি সাংগঠনিক দৃশ্যই নয়; এটি আমাদের সামনে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নৈতিক ভিত্তি এবং দার্শনিক দিকনির্দেশকের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মুহূর্ত। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে পুরনো রাজনীতি ও কৌশল অতিক্রম করে সমাজ উপযোগী রাজনীতিকে প্রাধান্য দিয়ে নীতি ও কৌশল নির্ধারণ করতে হবে।

উত্তরায় বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, জেএসডি-এর জ্যেষ্ঠ সহ- সভাপতি তানিয়া রর এবং ছাত্রলীগ (বৈ স)-এর নেতৃবৃন্দের মধ্যে নাহিদ হাসান রিমন,মোহাম্মদ রুবন আকরাম,আসিফুল ইসলাম রিয়াজ,ইমতিয়াজ আহমেদ সিয়াম,সাইফ তাসনিম চৌধুরী,তারেক রহমান,জাহিদুল ইসলাম রিয়াজ,মেহেদী হাসান,আশরাফুল আলম জুয়েল ও সাইফুল ইসলাম প্রমূখ।।






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎ কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎
আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে
কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর ‎ কমলনগরে ব্যবসায়ির ওপর হামলা, বসতঘর ভাঙচুর ‎
‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎ ‎মানব সেবায় ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ পেলেন পুলিশ সদস্য দোলন ‎
কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎ কমলনগরে গুণীজনদের ‘কমলনগর গর্ব সম্মাননা পদক’ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ‎
কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ

আর্কাইভ