শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২৫ মে ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ৯
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ৯
৭০৩ বার পঠিত
রবিবার ● ২৫ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, নারীসহ গ্রেপ্তার ৯

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে কমলনগর থানার এসআই প্রদীপ চন্দ্র শীল বাদি হয়ে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে এক নাম্বার করে নারীসহ ২৬জনের নাম উল্লেখ করে আসামি করা হয়। এছাড়াওঅজ্ঞাত নামা আরো ১০০/১৫০ আসামি করা হয়েছে। পরে রোববার সকালে যৌথ বাহিনী অভিযান দিয়ে এজাহারভুক্ত ৯জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- মো. মিলন, আ রহিম, মো হেলাল, সনজিত চন্দ্র দাস, ত্রিকুট চন্দ্র দাস, সেমবু চন্দ্র দাস, ইরাবালা দাস, আলম ব্যাপারী ও আব্বাস হোসেন।

উল্লেখ্য, শনিবার সকালে ডেভিল হান্টের আসামি কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চরকাদিরা ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজুকে ওই ইউনিয়নের ৭নাম্বার ওয়ার্ডের ডালিম বাবু বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের খবর পেয়ে ওই এলাকার প্রায় ৫সহস্রাধিক নারী পুরুষ একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। ওই সময় রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল ইসলাম গিয়ে সবাইকে শান্ত করে সমজোতার ভিত্তিতে রাজুকে ছেড়ে দিয়ে হ্যান্ডকাপ নিয়ে আসেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামরুল ইসলাম বলেন, ডেভিল হান্টের আসামি আশরাফ উদ্দিন রাজন রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলার এজাহার ভুক্ত ৯ আসামি গ্রেপ্তার জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ