শিরোনাম:
ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা
৫২৯ বার পঠিত
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে প্রচার করায়’ আদালতে মামলা

কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি

 ---

লক্ষ্মীপুরের কমলনগরে প্রকাশিত নিউজ ‘বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায়’ আদালতে মানহানি মামলা হয়েছে। মঙ্গলবার বিকালে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন কমলনগরে কর্মরত অনলাইন পত্রিকা Day Night news’র প্রতিনিধি মোঃ নুর হোসেন। ঘটনার বিবরণে জানা যায়,গত ২০এপ্রিল রোববার দুপুরে Day night News’র অনলাইন সংস্করণে ‘ ‘কমলনগরে লাইসেন্সবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া নামে বেনামে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে’ শিরোনামে নিউজ প্রকাশিত হয়। প্রকাশিত নিউজ ও নিউজ শিরোনাম’ বিকৃত করে সোস্যাল মিডিয়া তথা ফেসবুকে উপজেলার হাজিরহাট বাজারে অবস্থিত মর্ডান ডায়াগনস্টিক সেন্টারের মালিক এমরান হোসেন আপলোড করে অপ প্রচার করে। এতে নিউজ পোর্টালটির ব্যাপক ভাবমূর্তিক্ষুন্নসহ প্রতিষ্ঠানটির সম্পাদক ও স্থানীয় প্রতিনিধিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মর্যাদাহানি করা হয়েছে। এহেন অপকর্মের বিরুদ্ধে নিউজ পোর্টালটির স্থানীয় প্রতিনিধি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন।এ বিষয়ে তিনি জানান, অনলাইন পোর্টাল ডে নাইট নিউজ ২০এপ্রিল কমলনগরের ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনিয়ম নিয়ে একটা প্রতিবেদন করা হলে অভিযুক্ত ইমরান হোসেন তার নিজস্ব ফেসবুক আইডি Imran Hossain’ তে নিউজের শিরোনাম ও মূল বিবরণকে বিকৃত করে অসংলগ্ন শব্দচয়ন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দেয়।তাঁর বিকৃত শিরোনামাংশে তিনি ‘কমলনগরে শান্তিবিহীন ও টেকনোলজিস্ট ছাড়া বেলনামে ডায়াগনস্টিক কেন্দ্র পাকিস্তান’ এহেন অসংলগ্ন বিকৃত শব্দ,বাক্য ও নিউজের বর্ণনায়ও অসংলগ্ন বিকৃত বাক্য গঠন করে তাঁর(ইমরান হোসেনের)ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়। এতে সংবাদটির মূল মর্মার্থকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা করা হয়েছে।

অভিযুক্ত ইমরান হোসেন উপজেলার হাজির হাটের মর্ডাণ ডায়াগনস্টিক সেন্টারের মালিক। রোগ নির্ণয়কারী এ প্রতিষ্ঠানের নেই কোন বৈধ লাইসেন্স।নাই কোন টেকনোলজিস্ট। অভিযুক্ত ইমরান নিজে ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবার নিজেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নামে অসহায় অসচেতন রোগীর নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।যদিও ইমরানের এ সংক্রান্ত কোন শিক্ষা বা প্রশিক্ষণ নাই।

এ বিষয়ে অভিযুক্ত ইমরান হোসেনকে জানতে চাইলে সে কোন সদুত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে যান।





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ