শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন
৩৭২ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রবাহমান খালে নির্মাণাধীন সেই ব্রীজটি ভেঙ্গে দিলো প্রশাসন

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের বলিরপোল বাজার এলাকায় প্রবাহমান খাল দখল ও ভরাট করে বাড়ির পাশে নির্মাণাধীন সেই ব্রীজ ভেঙ্গে দিয়েছেন প্রশাসন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে ভূমি অফিসের সার্ভেয়ার আবদুল্লাহ আল মামুন ও ইউনি ভূমি কর্মকর্তা জাপর আকবর হোছাইন উপস্থিত থেকে এই ব্রীজটি ভেঙে দেন।

জানা যায়, কিছুদিন থেকে জারির দোনা খালের উপর ব্যক্তিগত ব্যবহারের জন্য ব্রীজ নির্মান করেন ওই এলাকার শামছুল হক। ৪০ফুট চওড়া খালের দু’পাশ ভরাট করে মাত্র ১০ফুট চওড়া ১৬ফুট লম্বা ব্রীজ(কালভার্ট) নির্মান শুরু করে সে। এসময় স্থাণীয়রা বাঁধা দিলেও জোরপূর্বক ব্রীজ নির্মান করা হয়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ হলে টনক নড়ে প্রশাসনের। পরে আজ দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ওই ব্রীজটি ভেঙ্গে ফেলা হয়।

উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল্লাহ আল মামুন বলেন, জারির দোনা খালের উপর অবৈধ দখলে ব্রীজ নির্মান করা হচ্ছে এমন খবরে ইউএনও স্যারে নির্দেশে অবৈধ ব্রীজটি ভেঙে ফেলা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রাহাত উজ জামান বলেন, ‘খাল দখল করে ব্যক্তিগত ব্রীজ নির্মাণ করা অন্যায়। যাহা পরিবেশের জন্য খুবই হুমকি। জনগনের ক্ষতির কথা চিন্তা করে ব্রীজ ভেঙে দেয়া হয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ