শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রগতি লাইফের ‘আইপিএল গন্ধরাজ প্রকল্পে’র উদ্বোধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রগতি লাইফের ‘আইপিএল গন্ধরাজ প্রকল্পে’র উদ্বোধন
৪১৮ বার পঠিত
রবিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রগতি লাইফের ‘আইপিএল গন্ধরাজ প্রকল্পে’র উদ্বোধন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির আইপিএল গন্ধরাজ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রোববার সকলে পালকি চাইনিজ রেষ্টুরেন্টে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির ব্যবস্থানা পরিচালক ও সিইও জালালুল আজিম। আইপিএল গন্ধরাজ প্রকল্প প্রধান ও কমলনগর সার্ভিস সেন্টারের ইনচার্জ মো মাইন উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রগতি লাইফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, আইপিএল বেলি প্রকল্পের প্রধান বেলাল হোসেন ভূঁইয়া, কমলনগর সার্ভিস সেন্টারের জিএম মো.জহির উদ্দিন,পূর্ব মাইজচরা সার্ভিস সেলের ইনচার্জ স্বপন চন্দ্র দেবনাথ, তোরাবগন্জ সার্ভিস সেলের ইনচার্জ আবুল কাশেম প্রমূখসহ কমলনগর অঞ্চলের বীমা প্রতিনিধিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ জালালুল আজিম বলেন, দেশের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনতে বীমার গুরুত্ব অপরিসীম। বীমা খাত শুধু ব্যক্তি পর্যায়ে আর্থিক সুরক্ষা দেয় না, বরং সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও ভূমিকা রাখে। প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসি দেশের অর্থনৈতিক চালিকা শক্তিতে অগ্রণী ভুমিকা রাখছে।

এসময় তিনি আরও বলেন, বীমা খাতকে আরও কার্যকর করতে হলে মাঠপর্যায়ে কর্মীদের সততার সঙ্গে কাজ করতে হবে। সাধারণ মানুষের মধ্যে বীমার গুরুত্ব ও সুবিধা তুলে ধরতে পারলেই এ খাতের সম্প্রসারণ ঘটবে। আপনারা আছেন বলেই প্রগতি লাইফ ইন্সুইরেন্স অনকে দূর এগিয়ে গেছে। এ সময় বক্তারা ব্যবসায়িক সফলতা অর্জনে বীমার ভূমিকা, সেবার মান বৃদ্ধি এবং বাজার সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন।





চট্টগ্রাম এর আরও খবর

কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি

আর্কাইভ