শিরোনাম:
ঢাকা, সোমবার, ৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি : আ স ম রব
প্রথম পাতা » চট্টগ্রাম » হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি : আ স ম রব
১০২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হাসিনা খুনি এটা প্রমাণিত, দ্রুত বিচার জরুরি : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

ঢাকা : বাংলাদেশের ছাত্র-জনতার বিক্ষোভ সম্পর্কিত বিষয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনে শেখ হাসিনা ও আওয়ামী লীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত এবং প্রমাণিত অপরাধী। স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে এ বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, বিশ্ব মানবতার সম্মুখে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ও প্রমাণিত হওয়ার পর শেখ হাসিনার রাজনীতি সমাপ্ত হয়ে গেছে। অবৈধ-ক্ষমতা দখলে রাখার স্বার্থে, ঘাতকদের দুষ্কর্মের নির্দেশদাতা হয়ে দেশ ও জনগণের রাজনীতি নিয়ে শেখ হাসিনার টু শব্দটি উচ্চারণ করাও আর ন্যায়সংগত হবে না। দেশের জনগণকে নির্বিচারে নৃশংস হত্যার নির্দেশদাতা ও অনুমোদনকারীর, বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করাই হবে রাষ্ট্রের সময়োচিত পদক্ষেপ। এখন শেখ হাসিনার উচিত সমস্ত ধরনের কূপমন্ডুকি পরিহার ক’রে, ভারত থেকে ফিরে এসে বিচারের সম্মুখীন হওয়া। সত্যের প্রতি আনুগত্য হওয়া ভিন্ন আর কোনো বিকল্প নেই ।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতির গতিমুখ পরিবর্তন হওয়ার প্রেক্ষিতে, ২৪’-এর গণহত্যার অপরাধে অপরাধী হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। কারণ, আওয়ামী লীগের উল্লেখযোগ্যসংখ্যক নেতা, এম.পি. ও মন্ত্রী গণহত্যায় অংশগ্রহণ করেছে, বিশাল একটি অংশ সাহায্যকারীর ভূমিকা নিয়েছে এবং অনেকেই ইচ্ছাকৃত সমর্থন যুগিয়েছে। ইতিহাসের ভয়াবহ ও কলঙ্কিত গণহত্যায় জড়িত আওয়ামী লীগ নেতৃবৃন্দের রাজনীতি করার নৈতিক ও আইনগত অধিকার নিঃশেষ হয়ে গিয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎ রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা ‎
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি

আর্কাইভ