শিরোনাম:
●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ ●   ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ●   কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
৪৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগর ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন পেশাজীবি লোকজন মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসাইন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও একজন মানবিক ও জনবান্ধন কর্মকর্তা। তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। লোকজনের যেকোন বিপদ-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তার দায়িত্বপালনকালে কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তারা আরও বলেন, ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে তিনি উপজেলাবাসীর জন্য বিগত দুই বছর ধরে কাজ করে গেছেন। এ উপজেলা থেকে তাকে বদলি করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। ৫ আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট বা যে সংকট দেখা দিয়েছে, তিনি জনগণের সাথে সমন্বয় করে সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। আমরা একজন যোগ্য ইউএনও পেয়েছি। আমরা চাই, তাকে এ উপজেলাতে পুনঃবহাল করা হোক।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ই ডিসেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করা হয়।

এ বিষয়ে ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত।

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমার অতীত কর্মকাণ্ডে এ উপজেলার লোকজন হয়তো সন্তুষ্ট হয়ে আমাকে তাদের মাঝে রাখার জন্য মানববন্ধন করেছে।






চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎ কমলনগরে ৪দিন পর নদীতে ডুবে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার ‎

আর্কাইভ