বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার
কমলনগরে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার শুরু হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলা সদর হাজিরহাট বাজারে প্রশাসন ও উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে এ পন্যের বাজার শুরু হয়। নিত্যপ্রয়োজনীয় পন্যে সামগ্রীর মধ্যে প্রথমে তারা সবজি দিয়ে শুরু করেন।
যুব রেড ক্রিসেন্ট কমলনগরের লিডার সাইফুল ইসলাম বলেন,দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে আমাদের এ উদ্যোগ। আমরা আশা করছি এ উদ্যোগে সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে আসবে।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে ফিরিয়ে আনতে সুলভ মূল্যে নিত্যপ্রয়োনীয় পন্যের বাজার চালু করেছি আমরা । বর্তমানে পরীক্ষামূলক হাজিরহাট বাজারে শুরু করা হয়েছে। জনসাধারণে সাড়া পেলে পুরো উপজেলায় এ উদ্যোগ নেওয়া হবে।





মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা 