রবিবার ● ১১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১০৮০বোতল এ্যালকোহল উদ্ধার: গ্রেপ্তার-১
কমলনগরে ১০৮০বোতল এ্যালকোহল উদ্ধার: গ্রেপ্তার-১
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ১০৮০ বোতল এ্যালকোহলসহ মো. বাবুল (৪২) নামের এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত এ্যালকোহলের আনুমানিক মূল্য একলক্ষ ৮হাজার টাকা। গ্রেপ্তারকৃত বাবুল চরলরেন্স এলাকার ড. নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ জানায় উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি দোকনে বিক্রির উদ্দেশ্যে বাবুল এ্যালকোহল মজুদ করছেন বলে গোপনে খবর পান তারা। পরে সকালে ওই দোকানে অভিযান দিলে ১০৮০ বোতল এ্যালকোহলসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ 