শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ
৭৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের কমলনগরে মিথ্যা মামলা দিয়ে দুই পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে বড় ভাই তাজল ইসলামের বিরুদ্ধে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে একটি পত্রিকা অফিসে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮৭ইং সনের ১৭ই জুন উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাজী মুজাফফর আলী ২৩১৩ নম্বর খতিয়ানের ১৩৭৪,১৩৭৬,১৭৯১ ও ১৯৮১বাট্টা১৭৮১ দাগে সমান অংশে তার তিন পুত্রকে ৭১ শতাংশ জমি কবলা দেন। সে আলোকে তার তিন পুত্র তাজল ইসলাম, আবুল কালাম ও শাহ আলম প্রায় ২৪ শতাংশ করে জমির মালিক হন। এর পর তাজল ইসলাম তার মুমূর্ষুাবস্থায় বাবা থেকে ২০১১সালে ৭ শতাংশের একটি ভুয়া দলিল নেন। ওই সময় তার বাবা হাজী মুজাফফর আলীর নামে কোন জমি ছিলনা। এর পর তাজল ইসলাম বিভিন্ন দলিলে ২৫ শতাংশ জমি বিক্রি করে দেন। তাজল ইসলাম তার সকল জমি বিক্রি করার পরেও ওই দাগে তার আরো জমি আছে বলে দাবি করছেন।

সংবাদ সম্মেলনে মৃত আবুল কালামের স্রী আলেয়া বেগম বলেন, আমার শ্বশুর জীবিত থাকা অবস্থায় তার তিন ছেলেকে ৭১ শতাংশ জমি কবলা করে দেয়। আমার ভাসুর তাজল ইসলাম ওই দাগে তার সকল জমি বিক্রি করে দেয়। দীর্ঘ দিন থেকে তাজল ইসলাম তার জমি এখনো আছে বলে দাবি করে আসছে। আমাদের দখলীয় জমিতে আমরা কোন কাজ করতে গেলে সে বাঁধা সৃষ্টি করে। এবং জমি দখল করতে না পেরে আমাদের দুই পরিবারকে তার বাড়ি লুটসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানির করে আসছে। আমরা তার এ অন্যায় অত্যাচারের সুষ্ঠু বিচার দাবি করছি।

একই পরিবারের শাহ আলমের ছেলে আজগর হোসেন বলেন, আমার দাদার তিন সন্তান। আমার জেঠা তাজল ইসলাম শিক্ষিত হওয়ায় বিভিন্ন কৌশলে আমাদের জমি দখলের চেষ্টা করে। তার ছেলে সরকারী কর্মচারী জাকির হোসেনের প্ররোচনায় এ পর্যন্ত আমাদের বিরুদ্ধে তার বাড়ি লুটসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা করে। তিনটি মামলা আমাদের পক্ষে রায় হয়। আমাদেরকে ওই জমি থেকে উচ্ছেদ করা পর্যন্ত তার যা যা করা দরকার তিনি তাই করবেন বলে বিভিন্ন মহলে প্রচার করছেন। আমরা তার এ সব অপকর্মের সঠিক বিচার চাই।

এদিকে অভিযুক্ত তাজল ইসলাম দাবি করছেন তার বাবার দেওয়া জমি তার ভাইয়ের ছেলে মেয়েরা জোরপূর্বক দখল করে রেখেছেন। নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি কোন হয়রানিমূলক মামলা করেননি।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ