শিরোনাম:
●   কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ●   কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎ ●   কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ ●   কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ ●   কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল ●   ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ●   উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ ●   কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
ঢাকা, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
---

Newsadvance24
শনিবার ● ৩০ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জেলেকে বাজার থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলেন কোস্টগার্ড
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জেলেকে বাজার থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলেন কোস্টগার্ড
৫৭৮ বার পঠিত
শনিবার ● ৩০ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে জেলেকে বাজার থেকে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলেন কোস্টগার্ড

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে আকবর বদ্দার (৩০)নামে এক জেলেকে বাজার থেকে ধরে নিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করার অভিযোগ উঠেছে কোস্ট গার্ড কন্টিনজেন্ট কামান্ডার তারেক প্রিয়সহ চারজনের বিরুদ্ধে। পরে শুক্রবার রাতে তারেক বাদি হয়ে মামলা করে জেলে আকবরকে পুলিশে হস্তান্তর করেন। ওই মামলায় আকবরকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা আরো ৫০জনকে আসামি করা হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের মাতাব্বর হাট এলাকা থেকে জেলে আকবর আটক করে মেঘনা নদীর মাঝের চরে নিয়ে বেধড়ক পেটায় তারা। আকবর চরফলকন ইউনিয়নের মাতাব্বরহাট এলাকার মোসলেম উদ্দিন বর্দারের ছেলে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা এবং জেলে পল্লীতে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার। মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল ধরনের মাছ ধরা বন্ধ থাকলেও গত বুধবার (২৭মার্চ) নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরতে যায় আকবর। ওই সময় নদীতে টহলরত কোস্ট গার্ড তাদের ধাওয়া করলে তারা ঘাটে এসে নৌকা থেকে পালিয়ে যায়। পরে কোস্ট গার্ড ওই নৌকা ও তাদের সকল জাল পুড়ে দেয়। শুক্রবার সকালে আকবর মাতাব্বর হাট বাজার আসলে কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করলে তিনি একটি মসজিদে আশ্রয় নেন। এরপর কোস্টগার্ড সদস্যরা তাকে সেখান থেকে আটক করে মেঘনা নদীর মাঝের চরে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করে। নির্যাতনের ঘণ্টা দু’য়েক পরে তাকে চর ফলকন ইউনিয়নের কোস্টগার্ডের ক্যাম্পে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আটক রাখেন তারা। এরপর খবর পেয়ে স্থানীয়রা ক্যাম্পের সামনে বিক্ষোভ শুরু করলে দ্রুত মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়।

ভুক্তভোগী আকবরের মা বিবি আমেনা বলেন, কোস্ট গার্ড প্রতিমাসে জেলেদের থেকে টাকা নেয়। আমার ছেলের কাছে এক লাখ টাকা দাবি করে তারা। টাকা না দেওয়ায় আমাদের সকল জাল ও নৌকা পুড়ে দিয়েছে। এখন বাজার থেকে আমার ছেলেকে তুলে নিয়ে নদীর মধ্যখানে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক আহত করেছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে কমলনগর উপজেলা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার তারেক প্রিয়’র সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এক জেলেকে গ্রেপ্তার করে পুলিশে হস্তান্তর করেছে। আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কমলনগরে প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি  ‎ কমলনগরে ৭ দোকান পুড়ে ছাই, দুই কোটি টাকার ক্ষতি ‎
কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ কমলনগরে ইকরা হাফেজিয়া মাদরাসায় ইফতার ও শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ
কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ কমলনগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের মানবিক সহায়তা বিতরণ
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎ ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার  অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎ উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা ‎
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ ‎জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে ‎মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎ কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি ‎

আর্কাইভ