শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ৬ মার্চ ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট
৬৬৭ বার পঠিত
বুধবার ● ৬ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর ( লক্ষ্মীপুর ) : লক্ষ্মীপুরের কমলনগরে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গবার দিবাগত রাতে উপজেলার তোরাবগন্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার তোফায়েল মেম্বার বাড়িতে এ ডাকাতি হয়।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে বিল্ডিংয়ের দরজা ভেঙে ভিতরে ঢুকে সংবদ্ধ ডাকাত দল। এসময় ঘরে থাকা পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্টীলের আলমারি ভেঙে নগদ ৩লাখ টাকা, ৪ ভরি স্বর্ণ ও মূল্যবান কাপড়-চোপড়সহ প্রায় ৮লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

স্থানীয় মেম্বার তানিয়া আক্তার সুমি জানান, গতকাল রাতে ডাকাতদল তার ননদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় নগদ টাকা, স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। ঘরে থাকা প্রবাসির স্ত্রী ও মেয়ের হাত-পা, মুখ বেঁধে রেখে যান।

স্থানীয় মেম্বার আবু নুর জানান, এদানিং উপজেলার প্রায় এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটছে। গভীর রাতে ডাকাতদল মাক্রোবাস নিয়ে এসে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করছে।

এদিকে, জানা যাযায়, গত সপ্তাহে উপজেলার একই এলাকার মনির মাষ্টার বাড়িতে ডাকাতির ঘটনায় প্রায় ১০লাখ নগদ টাকা স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্র লুট হয়।

কমলনগর থানা ইনচার্জ(ওসি) মো.তহিদুল ইসলাম জানান, খবর পেয়ে বিষয়টি তদন্ত করছি। এখন পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎

আর্কাইভ