বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কুয়েতে কমলনগরের যুবকের মৃত্যু, দ্রুত লাশ ফেরত চান পরিবার
কুয়েতে কমলনগরের যুবকের মৃত্যু, দ্রুত লাশ ফেরত চান পরিবার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : কুয়েতে রফিকুল ইসলাম তালুকদার (৩৭) নামে কমলনগরের এক যুুবকের মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ওই দেশের আহমদিয়া এলাকায় স্ট্রোক জনিত কারণে মারা যান তিনি। তার বাড়ির উপজেলার পাটারিরহাট ইউনিয়নে। সে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত ফখরুল ইসলাম তালুকদারের ছেলে। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এক মাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।
পাটারিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আলম সর্দার বলেন, ৭ বছর আগে রফিক পরিবারের স্বচ্ছলতার জন্য কুয়েতে পাড়ি দেন। তার আয়ে ওই পরিবারের দিনকাল ভালই চলছিলো। আকস্মিক রফিকের মৃত্যুতে পরিবারের মাঝে বিষাদের ছায়া নেমে আসে। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের মাধ্যমে তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান রফিকের পরিবার।





কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ 