বৃহস্পতিবার ● ২৮ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
কমলনগরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (উপজেলা) : লক্ষ্মীপুরের কমলনগরে সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মিশু আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছে। বুধবার ভোররাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে । মিশু ওই বাড়ির ওমান প্রবাসী মো. শরীফের স্ত্রী।
স্থানীয়র জানায় , দুই বছর আগে পাশ্ববর্তী চরপাগলা গ্রামের মিশুকে বিয়ে করে শরীফ। বিয়ের পর থেকে শরীফ ওমানে থাকেন। ধারনা করা হচ্ছে স্বামীর সাথে মুঠোফোনে হয়তো তার কথা কাটাকাটি হয়। এঘটনায় অভিমান করে সে আত্মহত্যা করতে পারে । বৃহস্পতিবার সকালের সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজন পুলিশে খবর দেয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।





কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা 