শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণের একদিন পর কমলনগরের যুবক নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার-৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অপহরণের একদিন পর কমলনগরের যুবক নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার-৪
১৩০০ বার পঠিত
সোমবার ● ২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরণের একদিন পর কমলনগরের যুবক নোয়াখালী থেকে উদ্ধার, গ্রেপ্তার-৪

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : ডিবি পরিচয়ে লক্ষ্মীপুরের কমলনগরের ইব্রাহিম শামিম (৩৬) নামে এক যুবককে অপহরণের একদিন পর নোয়াখালী থেকে উদ্ধার করেছে পুলিশ । রোববার রাতে নোয়াখালীর এজবালিয়া ইউনিয়ন থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত চারজনকে আটক করে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। পরে সোমবার দুপুরে সদর থানা মামলা রেকর্ড হলে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালী এজবালিয়া ইউনিয়নের আমিন উল্লাহর ছেলে আকবর হোসেন (৩০) ও সাদ্দাম হোসেন (৩২), শাহজাহানের ছেলে রাশেদুল ইসলাম (৩৪) ও আবদুল মান্নানের ছেলে আনোয়ারা হোসেন(৩৮)। এর আগে গত শনিবার রাতে লক্ষ্মীপুর শহর থেকে তাকে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ১৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় ইব্রাহিমের ছোট ভাই দেলোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর থানায় একটি অভিযোগ দিলে পুলিশ নোয়াখালী সদর থানা পুলিশের সহযোগীতায় তাকে উদ্ধার করেন। অপহৃত ইব্রাহিম উপজেলার চরমার্টিন ইউনিয়নের মৃত ইসমাইল হোসেন ছেলে এবং স্থানীয় মুন্সিরহাট বাজারের বিকাশ এজেন্ট।

জানা যায়, ইব্রাহিম শনিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুরে যায়। রাত আনুমনিক ৮টার দিকে ইব্রাহিম তার ছোট ভাই দেলওয়ারের মুঠোফোনের কল দিয়ে বলে তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে নোয়াখালী নেওয়া হচ্ছে। এর পর ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে তাদের পার্শ্ববর্তী হানিফের মোবাইলে কল দিয়ে ১৬ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

ইব্রাহিমের ছোট ভাই মো দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ দেই। অভিযোগের পর পুলিশ নোয়াখালী সদর থানাকে তারা অবহিত করেন। নোয়াখালী সদর থানা পুলিশের সহযোগীতায়তার তার ভাইকে উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা লক্ষ্মীপুর সদর থানার সাব- ইন্সপেক্টর আনোবিক চাকমা বলেন, অভিযোগের ভিত্তি ইব্রাহিম শামিমকে নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ