শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১৬ জুন ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের “যুবরাজ” বিক্রি করতে চান খামারি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের “যুবরাজ” বিক্রি করতে চান খামারি
৭৮৬ বার পঠিত
শুক্রবার ● ১৬ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরের “যুবরাজ” বিক্রি করতে চান খামারি

 নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে প্রায় ৩ বছর ধরে শাহীওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু পালন করে আসছেন দুবাই প্রবাসী দিদার হোসেন। এখন তার খামারে গরুর সংখ্যা ১৮টি। এরমধ্যে এ বছরের পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিক্রির জন্য প্রস্তুত করেছেন একটি গরুকে। পরম যত্ন আর পরিচর্যায় লালন করা ওই গরুটির নাম রাখা হয়েছে ‘যুবরাজ’। দিদার তার ৩ বছর বয়সী প্রায় ১০ মণ ওজনের গরুটির দাম হেঁকেছেন সাড়ে ৪ লাখ টাকা। ইতিমধ্যেই বিশালাকার গরুটি ক্রয় করতে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে। গরুর মালিক এখনো গরুটি ছাড়ছেন না। তিনি আশায় আছেন-ভালো দাম পেলে ক্রেতার হাতে ‘যুবরাজ’কে তুলে দেবেন।খামারি দিদার হোসেন উপজেলার চরফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
খামারি দিদার হোসেন বলেন, ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের ৮টি গরু নিয়ে ৩ বছর আগে নিজ বাড়িতে খামার গড়ে তোলেন। বর্তমানে খামারে ১৮টি গরু রযেছে। মূলত এ এলাকার মানুষের দুধের চাহিদা মেটানোর জন্য আমি এ খামার গড়েছি। বর্তমানে আমার খামারে ৬০-৬৫ লিটার দুধ পাওয়া যায়। এর মধ্যে একটিকে এ বছর ঈদুল আজহায় বিক্রির জন্য প্রস্তুত করেছি। আমি মনে করি, পুরো উপজেলার মধ্যে এটি সবচেয়ে বড় গরু। তাই পরম যত্নে এ গরুটির নাম দিয়েছি ‘যুবরাজ’। যার ওজন হবে ১০ মণের মতো। গরুটি বিক্রির জন্য দাম দিয়েছি সাড়ে ৪ লাখ টাকা। অনেকে আসে দেখতে। ভাল দাম পেলে বিক্রি করা হবে। প্রয়োজনে আমার সাথে ০১৭৭৬০০৫৪২৮ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ