বৃহস্পতিবার ● ১৮ মার্চ ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক সাজ্জাদ
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিলেন সাংবাদিক সাজ্জাদ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাংবাদিক সাজ্জাদুর রহমান। বুধবার দুপুরে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বপন কুমার ভৌমিকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ ইউনিয়নের চরফলকন এলাকার হাজি আলী আহাম্মদ মিয়ার ছেলে। দৈনিক যুগান্তর প্রতিনিধি সাজ্জাদ কমলনগর প্রেসক্লাবের উপদেষ্টা এবং কমলনগর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে দৈনিক যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, কমলনগর প্রেসক্লাবের সভাপতি এমএ মজিদ, সমাজসেবক মো. শাহে আলম ও আবুল কালাম আবু প্রমুখ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমাদান শেষে সাজ্জাদুর রহমান বলেন, ফলকনের মানুষ বরাবরই অবহেলিত। নদীভাঙন ও দারিদ্রের সাথে লড়াই করে তারা বেঁচে আছেন। মেঘনা নদী ও কৃষি নির্ভর অবহেলিত এলাকার মানুষের সেবা করার উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন ।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 