শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের কমিটি গঠন
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের কমিটি গঠন
৯৮২ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ওয়ারিয়র্স ক্লাবের কমিটি গঠন

কাজী মুহাম্মদ ইউনুছ, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়া ও সামাজিক সংগঠন কমলনগর ওয়ারিয়র্স ক্লাবের কমিটি পুর্নগঠন করা হয়েছে। দীর্ঘ ১৯ বছরে পদার্পণ করেছে সামাজিক ও ক্রীড়া ভিত্তিক এ সংগঠন।

সোমবার(১৬ জানুয়ারি)উপজেলার চর লরেঞ্চ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘স্থায়ী কমিটি’র সদস্যদের সর্বসম্মতিক্রমে ৫ম বারের মতো পূর্ণাঙ্গ ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষনা করা হয়।এ কমিটি জানুয়ারি- ২০২৩ খ্রিঃ থেকে ডিসেম্বর- ২০২৪ পর্যন্ত ২ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

চার স্তরে বিন্যস্ত (কার্যনির্বাহী পরিষদ,পরিচালক পরিষদ,স্থায়ী পরিষদ এবং উপদেষ্টা পরিষদ) কমিটি ঘোষণা করা হয়।
কমলনগর উপজেলার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব, বিচক্ষণ সংগঠক ও উদার সমাজকর্মী ওয়ারিয়র্স ক্লাবের বর্তমান সফল সাধারণ সম্পাদক রেদওয়ান হোসাইন কে কার্যনির্বাহী পরিষদের নব নির্বাচিত সভাপতি এবং সক্রিয় ও দক্ষ ক্রীড়া সংগঠক, এন কে নাহিদ কে সাধারণ সম্পাদক ও হোসেন শাকিল কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া কমলনগর উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিক সাইফুল ইসলাম স্বাধীন কে ‘স্থায়ী কমিটির’ চেয়ারম্যান এবং ক্রীড়াবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন সোহাগ কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়।
উপজেলার অন্যতম ক্রীড়া সংগঠক ও ওয়ারিয়র্স ক্লাব এর প্রতিষ্ঠাতা বিগত ১৮ বছরের সফল সভাপতি আবদুল্লাহ আল ফারুক জুয়েল কে পরিচালক পরিষদের মহাপরিচালক হিসেবে এবং হোসেন কে উপ-মহাপরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ চর লরেন্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক দোলন কে প্রধান উপদেষ্টা ও ইসলামি ব্যাংক লক্ষ্মীপুর শাখার ব্যবস্থাপক ছানা উল্লাহ কে উপ- প্রধান উপদেষ্টা, উপদেষ্টা হিসেবে মহি উদ্দিন মাহমুদ (ব্যাংকার),আবদুর রহমান সেলিম (প্রধান শিক্ষক) মাহবুবুল ইসলাম দোলন, গিয়াস উদ্দিন মোল্লা, সানা উল্লাহ সানু( দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), কাজী মুহাম্মদ ইউনুছ( দৈনিক ইনকিলাব),আমজাদ আমু(ভোরের বানী), মিরাজ হোসেন শান্ত,ডাঃ জসিম উদ্দিন, মাহমুদুল হাসান, ইসমাইল মেহেদি, আদিল মাহমুদ, হারুনর রশীদ মেম্বার, ফখরুল ইসলাম মেম্বার, আলমগীর মেম্বার, মোঃ বাহারকে মনোনীত করা হয়।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তাঁদের যোগ্যতা ও কর্মদক্ষতা দিয়ে কমলনগর ওয়ারিয়র্স ক্লাবকে ক্রীড়া ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সচেষ্ট থাকবেন বলে প্রত্যাশা উপজেলার সকল সামাজিক ও ক্রীড়া সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের।





জাতীয় এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ