শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ১৫হাজার টাকায় রফাদফা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ১৫হাজার টাকায় রফাদফা
৯৮২ বার পঠিত
বুধবার ● ২ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ১৫হাজার টাকায় রফাদফা

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরের ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা ইঞ্জিনিয়র মো. নাহিদের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছ। রোববার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে। পরের দিন সোমবার দুপুরে স্থানীয় কিছু মাতাব্বররের নেতৃত্বে ১৫ হাজার টাকায় রফাদফা করা হয়েছে। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. নাহিদকে চাকরিচ্যুত করা হয়। সে পালিয়ে যায়।
ভুক্তভোগী উপজেলার মধ্যচর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত নাহিদ ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের মাতাব্বরহাট ব্লক কারখানার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, রোবাবার সকাল ৯টার দিকে, ইঞ্জিনিয়ার নাহিদ ওই স্কুল ছাত্রীকে প্রলবন দেখিয়ে কারখানার ভিতর ব্লকের চিপায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় স্থানীয়রা টের পেয়ে ঘটনাস্থলে জড়ো হয়। একদিন পর ১৫ হাজার টাকায় বিষয়টি রফাদফা হয়।
ক্ষতিগ্রস্ত স্কুলছাত্রী জানায়, তার স্কুলের খুব কাছেই ব্লক কারখানা। গত দুই মাস থেকে ইঞ্জিনিয়ার নাহিদা তাকে বিভিন্ন প্রলবন দেখাচ্ছে। ঘটনার দিন সকালে ব্লকের ভিতর তাকে ডেকে নিয়ে বিয়ের প্রলবন দেখিয়ে জামা কাপড় খোলে ধর্ষণের চেষ্টা করে।
স্কুলছাত্রীর মা জানান, তার মেয়ের সঙ্গে অন্যায় করা হয়েছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে লিখিত নিয়ে ১৫ হাজার টাকা দিবে বলে ১০ হাজার টাকা দিয়েছে।
ভোক্তভোগীর বোন ও স্থানীয়রা বলছেন, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের এখানকার ব্লক কারখানার কর্মকর্তা কর্মচারিদের কাছে স্থানীয় নারী শিশুরা নিরাপদ নয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মধ্য চরজগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, স্কুলছাত্রীর তাকে ঘটনা সম্পর্কে জানালে তিনি বিদ্যালয়ের সভাপতিকে অবহিত করি। তিনি আইনগত সহযোগীতা নিতে বলেন।
স্থানীয় সাহেবের হাট ইউনিয়নের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি মাস্টার মো. আবুল খায়ের বলেন, ওই স্কুলের প্রধান শিক্ষক ফোনে আমাকে বিষয়টি জানালে আমি আইনগত ব্যবস্থা নিতে বলি। সমঝোতা কিংবা কোন রফাদফার বিষয়ে তিনি জানেন না।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেডের ম্যানেজার ইঞ্জিনিয়র মো. বোরাহান বলেন, ইঞ্জিনিয়ার নাহিদ স্থানীয় কিছু লোকের হুমকিতে সে কর্মস্থল ছেড়ে চলে গেছেন। ১৫ হাজার টাকায় রফাদফার বিষয়টি তিনি অস্বীকার করেন।অভিযুক্ত নাহিদের বিস্তারিত পরিচয় জানতে চাইলেও জানাননি। এখানকার একজন গার্ডের সঙ্গে ইঞ্জিনিয়ার নাহিদের বিরোধের জের ধরে অপ্রচার করা হচ্ছে বলে দাবি করছেন ম্যানেজার।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ