শনিবার ● ১৪ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে আ’লীগের সম্মেলন : সভাপতি নিজাম, সম্পাদক রাজু
কমলনগরে আ’লীগের সম্মেলন : সভাপতি নিজাম, সম্পাদক রাজু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাবেক সিনিয়র সহসভাপতি মো. নিজাম উদ্দিন সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. নুরুল আমিন রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (১৩মে) বিকেলে উপজেলার হাজিরহাট উপকূল কলেজ মাঠে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সভাপতি পদে মো. নিজাম উদ্দিন পেয়েছেন ১৯০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাবেক সভাপতি একেএম নুরুল আমিন পেয়েছেন ১৩৫ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. ্একেএম নুরুল আমিন রাজু পেয়েছেন ২৬২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহবুবুল ইসলাম দোলন ৪১ ও ফজলুল হক সবুজ পেয়েছেন ১৬ ভোট।
রাত সাড়ে আটটার দিকে জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক এ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন বিজয়ীদের নাম ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন ও কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলীসহ জেলা-উপজেলার বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, (১২মে) বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রার্থীদের মধ্যে কোন সমঝোতা না হওয়ায় একদিন পরে শুক্রবার ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়।





কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 