শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন
১৫৪২ বার পঠিত
বুধবার ● ১৯ জানুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে হত্যা মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

লক্ষ্মীপুর সংবাদদাতা

 

---

লক্ষ্মীপুরের রায়পুরে আবদুল মান্নান নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও গলাটিপে হত্যার  ঘটনায় বাবা ও ছেলের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, রায়পুর উপজেলার সোনাপুর গ্রামের দালাল বাড়ির ফিরোজ আলম (৫৮) ও তার ছেলে মো. জুয়েল (২৮)

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারিকেল গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই সকালে রায়পুর উপজেলার সোনাপুর গ্রামে দালাল বাড়িতে আবদুল মান্নানকে পিটিয়ে এবং গলাটিপে জখম করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওইদিন রায়পুর থানায় নিহতের বাবা ইসমাইল জবি উল্যাহ ঘটনার সঙ্গে জড়িত ফিরোজ আলম ও তার ছেলে জুয়েলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ২৫ ডিসেম্বর এ মামলায় চূড়ান্ড প্রতিবেদন দাখিল করেন পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত দুই জনের যাবজ্জীবন কারাদন্ডের রায় দেন।

 জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন জানান, আসামিদের অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড এবং ১০ হাজার টাকার জরিমানার রায় দেওয়া হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ