শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যার চেষ্টা
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যার চেষ্টা
১২৫২ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগঞ্জে পরাজিত প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যার চেষ্টা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

 

---

লক্ষ্মীপুরের রামগঞ্জে মোঃ মিন্টু নামের এক পরাজিত প্রার্থীর কর্মীকে জবাই করে হত্যার চেষ্টা করেছে বিজয়ী প্রার্থীর লোকজন। ঘটনাটি ঘটেছে  আজ মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের গাছী বাড়ির সামনে ব্রীজের উপর। স্থানীয় লোকজন মিন্টুকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ সরকারী হাসপাতাল ও অবস্থার অবনতি দেখে মাইজদি জেনারেল হাসপাতালে প্রেরন করেছেন। খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু গত ২৮নভেম্বর সাদিয়া আক্তার রুমার আপেল মার্কায় নির্বাচনে কর্মী হিসেনে দায়িত্ব পালন করেন। পরে রুমা নির্বাচনে হেরে যাওয়ার সূত্র ধরে বিজয়ী প্রার্থী মোঃ সোহাগ হোসেনের কর্মী আইয়েনগর হাজী বাড়ির হাসান পাটোয়ারীর ছেলে সোহেল, খোকন মিয়ার ছেলে শুভ, আবদুল্যার বখাটে ছেলে নাছির, জামাল হোসেনের ছেলে রায়হান, আরমান,জহির সহ বেশ কয়েকজন মিন্টুকে ঘটনাস্থলে একা পেয়ে বেদম মারধর করে খুর দিয়ে জবাই করার চেষ্টা করে। মিন্টু ওইসময় স্বজোরে চিৎকার দিলে লোকজন দেখে ফেলায় প্রানে রক্ষা পায়।

মিন্টুর স্ত্রী নার্গিস সুলতানা জানান, মিন্টুকে রামগঞ্জ সরকারী হাসপাতাল থেকে নোয়াখালীতে জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি।

রামগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ