শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে অ্যালোভেরা জুস
প্রথম পাতা » জাতীয় » ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে অ্যালোভেরা জুস
২৭৬৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে অ্যালোভেরা জুস

নিউজ ডেস্ক

---

ডায়াবেটিস বর্তমানে সাধারণ স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ডায়াবেটিসের লক্ষণ বুঝতে পারলে ঘরোয়া উপায়ে এর প্রতিকার সম্ভব। ডায়াবেটিসের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, ওষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে।

ডায়াবেটিস পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়। তবে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাভাবিক জীবনযাপন করা যায়। কিছু প্রাকৃতিক উপাদানের মাধ্যমে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এটা বলার অপেক্ষা রাখে না যে আপনাকে সঠিকভাবে রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ডায়াবেটিস রোগীদের জন্য অ্যালোভেরা জুস অত্যন্ত কার্যকরী। অ্যালোভেরা জুস বা জেল প্রাকৃতিকভাবে রক্তে চিনির পরিমাণ কম করে। নিয়মিত অ্যালোভেরা জুস খেলে কোনো ওষুধ ছাড়াই ফাস্টিং-এ সুগার কাউন্ট অনেক কম আসে। এছাড়া অ্যালোভেরা বাড়তি মেদ কম করতে এবং ওজন কমাতেও সাহায্য করে।

অ্যালোভেরা জেলে ফাইটোস্ট্যারলস নামক শক্তিশালী উপাদান থাকে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে যে, ফাইটোস্ট্যারলসের অ্যান্টিহাইপার গ্লাইসেমিক প্রভাব আছে যা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তদের জন্য উপকারী।

হলুদ, তেজপাতা ও অ্যালোভেরা জেল পানির সঙ্গে মিশিয়ে দিনে দু’বার পান করুন। তবে নিজে থেকে অ্যালোভেরা জুস সেবন না করে এই বিষয়ে আগে একবার চিকিৎসকের পরামর্শ নিয়া প্রয়োজন।

প্রাকৃতিক গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা বা ঘৃতকুমারীর গুনের কোনো সীমা পরিসীমা নেই। বাজারে খুবই সহজলভ্য এটি। রস হিসেবে খাওয়া যায় আবার ত্বকের প্রদাহে প্রতিষেধক হিসেবেও লাগানো যায়। এতে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, জিংক, আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ফলিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন-এ, বি৬ ও বি২ ইত্যাদি।

সূত্র : ঢাকা টাইমস





জাতীয় এর আরও খবর

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ
কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎ কমলনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)’র কমিটি গঠন ‎
প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এখন রাজনীতির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ইসমাইল জবিউল্লাহ ‎ ‎ প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এখন রাজনীতির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ইসমাইল জবিউল্লাহ ‎ ‎
কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত

আর্কাইভ