শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, সাধারণ মানুষের মাঝে স্বস্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, সাধারণ মানুষের মাঝে স্বস্তি
২২৫৯ বার পঠিত
শুক্রবার ● ১০ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে যুবলীগ নেতা গ্রেপ্তার, সাধারণ মানুষের মাঝে স্বস্তি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার পাটারিরহাট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পাটারিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার আব্দুল মতলবের ছেলে। পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দীর্ঘদিন সে পলাতক ছিলেন। এছাড়াও সে গরু চুরি, মেঘনা নদীতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন। তার গ্রেপ্তারে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছরের ২২আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগ নেতা কর্মী ও যুবলীগের সাবেক সভাপতি এমরান হোসেন মঞ্জুর লোকজনের সাথে হামলার ঘটনা ঘঠে। এ ঘটনায় পরের দিন ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন লোটাস বাদি হয়ে কমলনগর থানায় একটি মামলা করেন। ওই মামলায় সে দীর্ঘ দিন পলাতক ছিলেন।

পাটারিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন লোটাস জানান, যুবলীগ নেতা মঞ্জু নিজের আধিপত্য রক্ষায় জামাত-বিএনপিসহ বিভিন্ন দলের লোকজন নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিলো। তার সকল অপকর্ম ছাত্রলীগ প্রতিহত করার চেষ্টা করে। এতে সে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের ওপর হামলা করে। এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়। মঞ্জুসহ তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে একাধিক মামলাও রয়েছে। যুবলীগ নেতা হওয়ায় এ পর্যন্ত তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে মামলায় মঞ্জু দীর্ঘ দিন পলাতক ছিলেন। গোপন সংবাদে পাটারিরহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

 





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ