শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউএনও’কে দেখে দৌড়ে পালালেন ভুয়া ইজারাদার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউএনও’কে দেখে দৌড়ে পালালেন ভুয়া ইজারাদার
১৩৫২ বার পঠিত
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইউএনও’কে দেখে দৌড়ে পালালেন ভুয়া ইজারাদার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাজার ইজারা না নিয়ে গরুর হাট বসালেন সালা উদ্দিন সুৃমন নামে আওয়ামী লীগ নেতা। শুক্রবার বিকেলে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস চরলরেন্স বাজারের ওই গরুরহাট পরিদর্শনে আসলেই দ্রুত পালিয়ে যান সুমন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই বাজার বন্ধ করে দেন।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরলরেন্স, মুন্সিরহাট, খায়েরহাট, ফজুমিয়ারহাট ও করুনানগর বাজারে বিধি মোতাবেক অস্থায়ীভাবে গরুর হাটের দরপত্র আহবান করেন। সব বাজার ইজারা হলেও গত সোমবার সালা উদ্দিন সুৃমন চরলরেন্স বাজারে দরপত্র জমা দেন। পরে সময় শেষ হয়ে যাওয়ায় সে আর ইজারা নিতে পারেনি। পরে ইজারা না নিয়ে চরলরেন্স ইউনিয়নের কমলনগর কলেজের পাশে অবৈধ ভাবে গরুরহাট বসায় সুমন।

এ বিষয়ে মুঠোফোনে সালা উদ্দিন সুৃমনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, ইজারা না নিয়ে গরুরহাট বসানোর খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় আমাদের আসার খবরে সুৃমন পালিয়ে যায়। অবৈধভাবে গরুরহাট বসানোর অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে ওই কর্মকর্তা আরো বলেন।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ