বৃহস্পতিবার ● ৩০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ
কমলনগরে জেলেদের মাঝে গরুর বাছুর বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সম্পদ রক্ষায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের মাঠে এ বাছুরগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস, কৃষি কর্মকর্তা মো: শাহীন রানা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মুহাম্মদ ইসমাইল হোসেন, মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
২০২৩-২০২৪ অর্থবছরের মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 