শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ২৪ জেলের জরিমানা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ২৪ জেলের জরিমানা
৭৯৩ বার পঠিত
রবিবার ● ২৯ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ২৪ জেলের জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অপরাধে ২৪জন জেলের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস এ জরিমানা আদায় করেন। এ সময় জেলে প্রতি ৫হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা আদায় করা হয়।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস বলেন, শনিবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মাছ ধরার এমন খবরে পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে। ওই সময় মেঘনা নদীর বিভিন্ন এলাকা থেকে ২৪ জন জেলেকে আটক করা হয় এবং ১০টি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে জেলেদের হাজির করা হলে ২৪ জেলেকে জনপ্রতি ৫হাজার টাকা করে মোট এক লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়। এবং নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন চাঁদপুরের ষাটনল থেকে আলেকজান্ডার এলাকা পর্যন্ত অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এ সময় নদীতে সকল ধরনের মাছ ধরা, বিপনন, বাজারজাত সম্পুর্নরুপে নিষিদ্ধ করা হয়। আইন অমান্য করলে এক থেকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎

আর্কাইভ